প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
নলডাঙ্গা সহ এই এলাকার মানুষ ঘরে ঘরে গ্যাস পাবে - দুলু

ইউসুফ হোসেন: নাটোর জেলা প্রতিনিধি :
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নলডাঙ্গা পৌরসভা সহ এই এলাকার মানুষ ঘরে ঘরে গ্যাস পাবে।
সোমবার ২ ফেব্রুয়ারী নাটোরের নলডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন। দুলু বলেন, দীর্ঘদিন পর মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে। অতীতে ভোট ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণ আর কোনো চক্রান্ত বা কারচুপি চায় না। বাংলাদেশের জনগণ কোন রকম ষড়যন্ত্র মেনে নিবে না।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নাটোর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এম এ হাফিজ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, নলডাঙ্গা পৌর শ্রমিক দলের সেক্রেটারী ইউসুফ হোসেন প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি 24